1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

বাংলাদেশের তাহজীব-তামাদ্দুনে রয়েছে ইসলাম

আবু ইউসুফ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
oplus_2

মনোহরগঞ্জ জামায়াতের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডঃ সরওয়ার সিদ্দিকী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের তাহজীব-তামাদ্দুনে রয়েছে ইসলাম। আমাদের জাতির পিছনে রয়েছে ইসলাম, আমাদের পতাকার পিছনে রয়েছে ইসলাম। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে এ দেশ পৃথক হয়। যারা ইসলামকে বাদ দিয়ে এ দেশের ভবিষ্যৎ চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করছেন।
তিনি বলেন, আমাদের দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী গর্ভ করে বলতেন তার পিয়ন চারশ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টারে যাতায়াত করে। এতেই বোঝা যায় ওনি কত হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লোপাট করেছেন।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন- ব্যক্তির সততার মাধ্যমে সমাজ সৎ হয়, সমাজ সততার মাধ্যমে রাষ্ট্র সৎ হয়। সমাজ কোন ব্যক্তিকে সৎ করতে পারে না, রাষ্ট্র কোন ব্যক্তিকে সৎ করতে পারে না।

ডঃ সরওয়ার সিদ্দিকী বলেন, বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবেন।

তিনি বলেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নাথেরপেটুয়ার কর্মীদের সারাদেশ নিয়ে ভাবার দরকার নেই। আপনাদের প্রতিটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর জয় নিশ্চিত করুন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেকটি ব্যক্তির কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহই আমাদের সুনিশ্চিত বিজয় দেবেন ইনশাআল্লাহ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গোফরান ভুইয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম পরশের পরিচালনায় নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঢাকা মহানগর জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, নাথেরপেটুয়া এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া আনোয়ার হোসেনের পিতা আবু তাহের। এসময় অধ্যাপক সাইদুর রহমান, মাওলানা আবদুজ্জাহের, মাস্টার মফিজুর রহমান, সাইফুল বারী, ফয়েজুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্লাবন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট