1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

গণহত্যার অভিযোগে করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে।

সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। গণহত্যা মামলার অন্য যারা আসামি রয়েছেন তারা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, গণহত্যার এভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা, নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন।

তিনি আরো বলেন, শেখ হাসিনাসহ যত প্রভাবশালী আসামিই হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে।কারো প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না।

 

ট্রাইব্যুনালে বর্তমানে বিচারাধীন মামলার কী হবে, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম বলেন, তারা যেন ন্যায় বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ট্রাইব্যুনালের গাজী এম এইচ তামিমসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট