1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন বসতঘর পুড়ে ছাই খোলা আকাশের নিচে দুটি পরিবার

শাহাদাত হোসেন: 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন:     কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পশ্চিম বাতাবাড়িয়া গ্রামে এক হতদরিদ্র পরিবারের ২টি বসতঘর বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনে পুড়ে গেছে সব। প্রায় ৮ লক্ষ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মালিক হোসেন আহমেদ ও তার ভাই আলমগীর হোসেন। মঙ্গলবার দুপুরে ২ টার দিকে উপজেলার খিলা ইউনিয়নের পশ্চিম বাতাবাড়িয়া গ্রামে ইউনিয়নের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোনো একটি ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে কিছু মানুষ আগুন নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসেন। কিন্তু বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগায় কাছাকাছি গিয়ে আগুন নিবাতে সক্ষম হয়নি কেউ। ততক্ষণে ঘরগুলো পুড়ে নি:স্ব হয়ে যায় দুটি পরিবার। ঘরগুলো থেকে দ্রুত লোকজন বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা মাকসুদ আলম বলেন, খিলা ইউনিয়নের পশ্চিম বাতাবাড়িয়া হোসেন আহমেদের ঘরের বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লেগে ২টি পরিবার সব হারিয়ে নিঃস্ব। তারা শুধু মাত্র পরনের জামাকাপড় ছাড়া আর কিছুই আনতে পারেনি সাথে করে। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা বলেন, হঠাৎ বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমাদের শেষ করে দিয়েছে। আমরা শুধু মাত্র আমাদের পরনের জামাকাপড় ছাড়া আর কিছুই আনতে পারিনি। আমরা নি:স্ব হয়ে গেলাম। এখন আমাদের খোলা আকাশের নিচে বসবাস ছাড়া কোন উপায় নেই বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট