1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বন্যার্তদের মাঝে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এর ফ্রী চিকিৎসা সেবা ত্রাণ এবং ঔষধ বিতরণ

 শাহাদাত হোসেন: 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

 শাহাদাত হোসেন:  বিগত ৫০ বছরের ইতিহাসকে হার মানিয়েছে এ বারের বন্যা। বন্যার এ রকম ভয়াবহতা মনোহরগঞ্জে এর আগে কখনো দেখেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল গুলো । এ ছাড়াও কুমিল্লার ১৭ টি উপজেলার মধ্যে ১৪ টি উপজেলার সবকটি এলাকা প্লাবিত হয়। দুর্বিসহ হয়ে পড়ে এসব অঞ্চলের মানুষের জীবনযাপন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ভোগান্তি আরও বেড়ে যায়। এক উপজেলার সঙ্গে অন্য উপজেলার যোগাযোগের সড়ক পানিতে তলিয়ে যায়। বানভাসিরা আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন আশ্রয়কেন্দ্র, স্কুল ও মসজিদ-মাদ্রাসায়। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি তাদের খাদ্যসংকটও দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মনোহরগঞ্জ উপজেলায় বন্যায় মারা গেছে ২ জন জন। অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০ হাজার জনের মতো মানুষ । সংকট মোকাবিলায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। এসময় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এর পরিচালক অরুণ কুমার বিশ্বাস বলেন, ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবাও, ৩০০ এর অধিক মানুষকে ফ্রীতে চিকিৎসা সেবা ও ১২ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি আমরা।

মনোহরগঞ্জের অনেক এলাকা এখনো কোমর সমান পানি। যেখানে ত্রাণ এবং চিকিৎসা সেবা দেওয়া অনেক কষ্ট সাধ্য। আমরা আমাদের ফিল্ড অফিসারদের মাধ্যমে খবর নিয়ে সে সকল এলাকায় চিকিৎসা সেবা ফ্রী ঔষধ এবং ত্রাণ পৌছে দিচ্ছি। বন্যাদুর্গত এলাকায় নিজেদের কার্যক্রম তুলে ধরে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের পরিচালক এম এফ পি আরও বলেন, আমরা বন্যাকবলিত মানুষের জন্য শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, আলু, পেয়াজ সহ ফ্রীতে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছি। আমরা একেবারে প্রত্যন্ত এলাকায় গিয়ে এসব ত্রাণ সামগ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছি। বন্যার পানি কমতে শুরু করলে আমরা আবারও চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করবো। এসময় উপস্থিত ছিলেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মনিশংকর দাশ, কুমিল্লা যোন, শম্ভুনাথ বিশ্বাস আঞ্চলিক শাখা ব্যবস্থাপক লাকসাম, সুমন হোসেন মনোহরগঞ্জ শাখা ব্যবস্থাপক, মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই,সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট