1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

বাংলা একাডেমি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আজম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক
বাংলা একাডেমি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আজম।
তাঁর জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন।
ড. মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’ বিষয়ে পিএইচডি করেছেন। গবেষণা করেছেন সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি অধ্যয়ন ইত্যাদি বিষয়ে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’ (২০১৪), ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’ (২০১৯), ‘কবি ও কবিতার সন্ধানে’ (২০২০), ‘হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য’ (২০২০), ‘বিষয় সিনেমা: তিনটি অনূদিত প্রবন্ধ’ (২০২০), ‘সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ’ (২০২২) ইত্যাদি। এ ছাড়া তিনি ‘তত্ত্বতালাশ’ সাময়িকী সম্পাদনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট