1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

স্বৈরাচারীর ভূত প্রশাসন এখনো বিভিন্ন জায়গায় নাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্বৈরাচারীর ভূত প্রশাসন এখনো বিভিন্ন জায়গায় নাড়া দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? এখনো এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করে।’

বুধবার (২১ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোর ঘুড়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই যত দূরত সম্ভব পদক্ষেপ নিন। কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনো তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে আমলা থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। এক দেশ থেকে জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে রিজভী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কী, এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামী লীগকরণ করা হয়েছিল। এ সময় বিএনপির বিশেষ করে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা ও তার প্রভুদের চক্রান্ত। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নির্মুল করার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিল।’

বিক্ষোভ মিছিলে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মোন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মেহবুব মাসুম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট