1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে সংবর্ধনা

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র, জনতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ইউনিয়নের ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ  জামায়াতে ইসলামীর সেক্রেটারী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকি। নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে ও সত্যের পক্ষে আমরা সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা ফখরুদ্দিন আহম্মেদ, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবদীন পাটওয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুন্নবী, সাবেক আমির প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, মাওলানা আব্দুর জাহের, জামায়াত ইসলামীর নেতা হামিদুর রহমান সোহাগ, মাও. হারুন রশিদ ভুঁইয়া, মাও আঃ ওহাব, কুমিল্লা জেলা দক্ষিণ শিবির সভাপতি নজরুল ইসলাম, সমাপনী বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুল গোফরান ভূঁইয়া প্রমুখ। এতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ রাকিব উদ্দিন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী ছাত্র, জনতাকে সংবর্ধনা প্রদান  ও আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাযাত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট