1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

কুমিল্লায় তাজুল ও বাহারের বাড়িতে হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

‘শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন’ গণমাধ্যমে এমন খবর আসার পরই সোমবার দুপুর থেকে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় মিছিল নিয়ে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হামলা-ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে লাকসামের পোমগাঁও এলাকায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের বাসভবন, নগরীর মোন্সেফবাড়ী এলাকায় সদর আসনের এমপি হাজী আ ক ম বাহা উদ্দিনের বাড়ি, পুলিশ লাইন্সসহ কয়েকটি থানা ও বিভিন্ন স্থাপনায়।
সরজমিন গিয়ে দেখা যায়, দুপুর ২টার আগেই নগরীর কান্দিরপাড় এলাকায় আনন্দ মিছিল নিয়ে আসতে থাকেন হাজার হাজার ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সদরের এমপি বাহা উদ্দিনের নগরীর বাড়ি ভাঙচুর করে। পরে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের বাসভবনেও হামলা ও ভাঙচুর চালায়। এ ছাড়াও মুরাদনগরের এমপি জাহাঙ্গীর আলম সরকারের বাসভবন ও মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা হয়। এ ছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, কুমিল্লা ক্লাব, টমছমব্রিজ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, কুমিল্লা পুলিশ লাইন্স, দেবিদ্বার থানা, মুরাদনগর, কোতোয়ালি মডেল থানা, নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন, নাঙ্গলকোট থানা, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ অফিস, নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেকের বাস ভবন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন কালুর বাসভবন, লাকসাম পৌর মেয়রের বাসভবনে হামলা-ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দেয়া হয়।
এ ছাড়াও দেবিদ্বারে পুলিশ ও জনতার সংঘর্ষে অন্তত ৩০ জন গুলিবিব্ধ হওযার খবর পাওয়া গেছে। আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে। কুমিল্লা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থাপনা ও থানায় হামলা চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট