1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জামায়াতের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক

সরকার কোটা সংস্কারের পক্ষে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রবিবার আদালতে সরকার পক্ষ আবেদন করবে।

তিনি আরও বলেন, ‘সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে। উচ্চ আদালতে শুনানির সময় এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরা হবে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, সেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এটির সুরাহা করতে হবে। সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই- শিক্ষার্থীরা আজই আন্দোলন বাদ দিয়ে ঘিরে যাক। আমরা তাদেরকে জোর অনুরোধ করছি।’

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, ‘এই আলোচনার জন্য প্রধানমন্ত্রী আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট