1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

বিএনপির কার্যালয় থেকে ১শ’র বেশি ককটেল উদ্ধার, গ্রেফতার ৭

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একশ’র বেশি ককটেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১শ’ টির ওপরে আমরা ককটেল পেয়েছি।  পাঁচ থেকে ছয় বোতল পেট্রল পেয়েছি, দুই-তিনটি রুমে পাঁচশ’ লাঠি ছিল, সাতটা দেশি-বিদেশি অস্ত্র ছিল। ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের সাতজনকে গ্রেফতার করেছি। অনেকে দৌড়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও ছিল।

ডিবিপ্রধান বলেন, আমারা যাদের গ্রেফতার করেছি তাদের জিজ্ঞাসাবাদ করবো তারা কেন কী উদ্দেশ্যে এগুলো রেখেছেন। আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র সরবরাহ করছে। আবার তারা গুজব ছড়িয়ে পরিবেশটাকে বিভিন্ন দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা বিনীত অনুরোধ করবো যারা গুজব ছড়াচ্ছেন, যারা অর্থ বিনিয়োগ করছেন, যারা এখানে লাঠি, অস্ত্র সরবরাহ করছেন, আমরা মনে করি, অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্রমূলক রাজনীতি করেছে তাদের ছাড় দেইনি। এই কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে যারা অপরাজনীতি, ষড়যন্ত্রকারী কাজ করেছেন, তাদের সবার নাম, নম্বর পেয়েছি। তাদের আমরা শিগগিরই গ্রেফতার করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট