1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ইউপি উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ
কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে তফসিল ঘোষণার পর শুরু হয় দৌঁড়ঝাপ। নির্ধারিত সময়ে ৪ জন মনোনয়ন সংগ্রহ করলেও অনেক ঝল্পনা-কল্পনার শেষে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন ৩ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ওমর ফারুক রিপন, আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন ও সহিদুল ইসলাম। ঘোষিত তফসিল অনুযায়ী এ ইউপিতে এভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে আগামী ২৭ জুলাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান পাটওয়ারী জানান আজ ৪ জুলাই মনোনয়ন দাখিলের শেষ, ৫ জুলাই যাচাই-বাচাই, ৬-৮ জুলাই আপিল দায়ের, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।

উল্লেখ্য, নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদটি শুন্য হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট