1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

কুমিল্লার লাকসামে ছাত্রলীগ নেতা অনিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

কুমিল্লার লাকসামে ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ অনিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে লাকসাম উপজেলা ও পৌর ছাত্রলীগ। অনিক পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি ছিল। শুক্রবার তাকে হত্যার এক বছর পূর্ণ হয়। কিন্তু এখনো অধরা শীর্ষ দুই খুনি ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি ও শাকিল। বাকীরা বিভিন্ন মেয়াদে সাজা খেটে বর্তমান জামিনে রয়েছে।

মেধাবী ছাত্রনেতা অনিক হত্যা মামলার প্রধান দুই আসামিসহ অন্য আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে দলের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলে খুনিদের কুশপুত্তলিকাও দাহ্য করা হয়।

শুক্রবার (২৮জুন) সকালে লাকসাম আওয়ামিলীগ দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাসে তারা মানববন্ধন ও প্রধান খুনি রকি-শাকিলের কুশপুত্তলিকা দাহ্য করে, পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- পৌরসভার গাজীমুড়া গ্রামের মশিউর রহমান সেলিমের ছেলে ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি, চান্দু মিয়ার ছেলে সাইদ হাসান শাকিল, উত্তর-পশ্চিমগাঁওয়ের ছিদ্দিকুর রহমানের ছেলে জিল্লুর রহমান ফারুক, গাজিমুড়া এলাকার জিন্নতের রহমানের ছেলে মশিউর রহমান সেলিম ও আলী মিয়ার ছেলে আবুল হোসেন মিলন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আসামি রয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে আওয়ামী নেতাকর্মীরা বলেন, মেধাবী ছাত্রনেতা ইফতেখার আহমেদ অনিকের হত্যার জবাব আমরা আইনীভাবে দিবো। রাজনৈতিক পরিস্থিতি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কখনো অস্ত্র হাতে নিবনা। আমরা মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো লাকসামে মাটিকে পবিত্র ও শান্ত রাখা”। আশা করি আমাদের এই প্রতিবাদে অতিদ্রুত অনিক হত্যার মূল আসামীরা আইনের আওতায় আসবে। আগামীদিনে বিএনপি জামায়াতের কোন সন্ত্রাসীকে লাকসামের মাটিতে ঠাই দেবোনা।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা যুবলীগের সদস্য শিহাব খান, সাজেদুল ইসলাম সজল, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাহউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ সহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য: ২০২৩ সালের ২১ জুন লাকসাম দক্ষিণ বাইপাস সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী ছাত্রলীগ নেতা ইফতেখার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরের ওপর অতর্কিত হামলা ও মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় অনিককে কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ২৮জুন তার মৃত্যু হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট