1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

হজ নিবন্ধনহীন তিন লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

হজের অনুমোদনহীন তিন লাখ মানুষকে পবিত্র মক্কা নগরী থেকে বের করে দিয়েছে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়া।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে,  তিন লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি নাগরিক। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন।

এছাড়া মক্কা থেকে আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে বের করে দেওয়া হয়েছে। তারা সৌদিতে বসবাস কররেও তাদের হজ করার অনুমতি নেই।

 

১৪ জুন থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম সকল মুসলিমের জীবনে একবার হলেও হজ করতে হবে।

গতকাল শনিবার (৮ জুন) পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট