1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বৈশাখী টেলিভিশনের নতুন ধারাবাহিক ‌‘রসের হাঁড়ি বাড়াবাড়ি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

বৈশাখী টেলিভিশনের নতুন ধারাবাহিক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। প্রচারিত হচ্ছে সপ্তাহে তিন দিন শনি, রবি আর সোমবার রাত ৮.৪০ মিনিটে। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

অভিনয় করেছেন- চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, রিনা খান, জিল্লুর রহমান, সাদ্দাম মাল, উদাস শরীফ খান, শমসের আলী, শাকিলা পারভীন, তানিন শুভা, পারিশা জান্নাত, মুকুল সিরাজ, লিটন খন্দকার, রেশমা আহমেদসহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যায়-আমাদের সমাজের মানুষ এখন যার টাকা বেশি তাকে বেশি মূল্যায়ন করে। তাই টাকা ইনকামের জন্য অনেকে নীতির বিসর্জন দেয়। চামেলী বেগম এমনই একজন বিজনেসম্যান, যিনি ভেজাল ক্রিম বিক্রি করেন। এই বিক্রি নিয়ে নানারকম হাস্যকর ঘটনা ঘটে। অন্যদিকে দেখা যায় আরও কিছু ধান্দাবাজ মানুষের সম্মিলন, যারা নিজের স্বার্থে আখের গোছাতে ব্যস্ত। দেশ তথা দেশের মানুষের বারোটা বাজলেও সেদিকে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। চামেলী বেগমের ভেজাল ক্রিমের মতোই ভেজাল পণ্যে যেন ছেয়ে যাচ্ছে পুরো দেশ! এ থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই?

 

নাটকের লেখক টিপু আলম মিলন বলেন, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ মূলত একটি কমেডি নাটক। হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসঙ্গতি। বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন। কারণ, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। কতটুকু সফল হতে পারব, সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। তবে এমন কথা নিঃসন্দেহে বলতে পারি, নাটকটি দেখে দর্শকরা প্রতারিত হবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট