1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কবিতা, সুর আর ছন্দের এক নান্দনিক আবহ তৈরি হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে। গত ৬ জুন ২০২৬ (শনিবার) সেখানে অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল “মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ” আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আসর, বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা”।

কবিতা, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মিলনায়তন যেন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত কবিদের আবেগঘন কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, গুণীজনদের মূল্যবান আলোচনা এবং উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের আন্তরিক পরিবেশনা পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায়। একই সাথে মঞ্চে অতিথিদের উপস্থিতিতে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, চমৎকার উপস্থাপনা, আবৃত্তি, নৃত্য এবং কৃতি শিল্পীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সফল সমাপ্তি নিয়ে ‘মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সারোয়ার মাহিন গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে। এই সুন্দর আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন এবং আমাদের পাশে ছিলেন, সকলের প্রতি মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। সাহিত্য ও সংস্কৃতির এই সুন্দর পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি, প্রবন্ধকার ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমানুষের কবি ইমরোজ  সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বেলাল হাওলাদার, সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন ড. মো. আমিনুল ইসলাম এবং পুরো আয়োজনটির সফল সঞ্চালনায় ছিলেন কবি, গীতিকার ও নাট্যকার মোহাম্মদ মোমেন মিয়া।

সাংস্কৃতিক অঙ্গনের এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন উপস্থিত সুধীজন ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট