1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

নীরব প্রতিক্ষা –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে
যার ঘর নেই, তারও তো সন্ধ্যা নামে—
আকাশের রঙ বদলায়, হাওয়া নরম হয়,
তবুও তার ফিরে যাওয়ার কোনো ঠিকানা থাকে না।
তবু সে দাঁড়িয়ে থাকে, একটা অদৃশ্য দরজার সামনে, যেখানে কেউ আসবে না—
সে জানে, তবুও অপেক্ষা থামে না।
মানুষ আসলে অপেক্ষাতেই বাঁচে,
কখনো মানুষের জন্য, কখনো ভালোবাসার জন্য,
কখনো শুধু একটা “ফিরে আসা” শব্দের জন্য।
অপেক্ষা যেন এক নীরব অভ্যাস,
যা ভাঙতে গেলেই বুকটা হাহাকার করে ওঠে।
নীরব কষ্টগুলো জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায়, ভেতরে ভাঙন, বাইরে স্থিরতা—
এই দ্বন্দ্ব নিয়েই বেঁচে থাকে মানুষ।
তার হাসি যেন এক মুখোশ, যার আড়ালে লুকানো হাজারো অপূর্ণতা, অজস্র না-পাওয়ার ইতিহাস।
তবুও সে হাসে, কারণ পৃথিবী কান্নার ভাষা বোঝে না, এখানে শক্ত থাকাটাই নিয়ম।
যারা ভেঙে পড়ে, তারা হারিয়ে যায়,
আর যারা হাসে, তারাই টিকে থাকে।
এই পৃথিবীতে না-পাওয়ার গল্পই সবচেয়ে সত্য,
সবচেয়ে গভীর, সবচেয়ে নিঃসঙ্গ।
তাই মানুষ চুপচাপ বাঁচে,
অপেক্ষা আর অভিমানকে বুকে নিয়ে,
একদিন সব শেষ হবে জেনেও—
তবুও ভালোবাসার আশায় পথ চেয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট