1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষকে ঘিরে রাজধানী ঢাকায় ভিন্নধর্মী আয়োজনে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশীয় সংস্কৃতিকে সামনে রেখে আয়োজিত এ শোভাযাত্রা উৎসবের দিনে আলাদা মাত্রা যোগ করে।

মঙ্গলবার ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী উপকরণের প্রদর্শনী। অংশগ্রহণকারীরা মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ নানা লোকজ উপকরণ বহন করেন। পাশাপাশি বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশুদের উপস্থিতি দর্শনার্থীদের নজর কাড়ে।

আয়োজনজুড়ে দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশনার মাধ্যমে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লোকসংগীতের সুরে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতির চর্চা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও ভিনদেশি সংস্কৃতির প্রভাব মোকাবিলায় সচেতন উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে বক্তারা হারিয়ে যেতে বসা ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের সক্রিয় ভূমিকার আহ্বান জানান এবং বাঙালির নিজস্ব সংস্কৃতি ও চেতনাকে জাগ্রত করার ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট