1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংবাদঃ মানব জীবনের সুখ-দুখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া, ভালবাসা, প্রেম-বিরহ, কলহ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম দর্শন, সংস্কৃতি এসব নিয়েই সাহিত্য রচনা করেন সাহিত্যিকরা। সাহিত্যের রয়েছে নানা শাখা-প্রশাখা। এক একজন সাহিত্যিক এক এক জায়গায় বিরাজ করেন। কবি ও সাহিত্যিকরা ভাব- ভাষা, নিজের দক্ষতা এবং গভীর চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে রচনা করেন অমর সৃষ্টি। প্রতিটি লেখকের দৃষ্টিভঙ্গি সাধারণত এক হয় না। আদর্শগত অমিল, নীতিগত অমিল কিন্তু সৃষ্টিশীল লেখায় যে এক ধরনের বিস্ফোরণ এ ব্যাপারে সব লেখকরাই একমত। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে সভ্যতার রূপ, পাল্টে যাচ্ছে জীবন ব্যবস্থা। শিল্প-সাহিত্য তার ব্যতিক্রম নয়। বাংলাদেশর সামনে এখন বিরাট ভবিষ্যৎ নতুন সৃষ্টির সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। বাংলা সাহিত্যে উদীয়মান-তরুণ লেখকরাই একদিন বিশ্বসাহিত্যে তুলে ধরবে বাংলা সাহিত্যের বৈচিত্র্য ও ঐশ্বর্য। কবি ও গবেষক এনাম আনন্দ দ্বিতীয় দশকের লেখকদের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ। যদিও এই কবি ও গবেষককে দশকের ফ্রেমে বাধা যায় না। কবি এনাম আনন্দের কবিতা ও প্রবন্ধের কিছু উক্তি সময়ের সাথে হয়তো কালজয়ী হয়ে থাকবে।  যে রাতের আধারকে বালিশ বানিয়ে ঘুমায় তার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে কী আসে যায়?  যে হাত পেতে খাওয়া শিখে গেছে তাকে নিরবে সহ্য করতে হয় না ক্ষুধার যন্ত্রণা।  জগতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে নিজের প্রচার-প্রসার চায় না।  লেখক মনের অজান্তেই নিজের লেখা বা বইয়ের প্রচার-প্রসার কার্যক্রম চালিয়ে যান।  অনেক লেখক মনে করেন- সোশ্যাল মিডিয়ায় লেখা বা ছবি পোস্ট দিলে জাত যায় না, জাত তখন যায়, যখন পেশাদারিত্বের সাথে নিজের বইয়ের প্রচার করে।  যে বা যারা নিজের প্রচার-প্রসার চায় না তারা অসুস্থ। বইয়ের প্রচার লজ্জাকর নয়, এটি গর্বের ব্যাপার।  নিজের বই নিজে কিনে বেস্ট সেলার বই বানানোর সার্থকতা কোথায়। ‘আমি প্রচার বিমুখ’ বাক্যটি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া কিন্তু প্রচার। ছড়া, কবিতা, রম্যরচনা, শিশুতোষ গল্প, ছোটগল্প, নিবন্ধন ও প্রবন্ধ নিয়মিত লিখছেন। লেখালেখির প্রেরণা হিসেবে সম্মাননা পেয়েছেনঃ দৈনিক মানব বার্তা সম্মাননা। দৈনিক মুন্সিগঞ্জের খবর সাহিত্য পাতা সম্মাননা।  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা। কবি ও গবেষক এনাম আনন্দ, ১০ মার্চ, কলাগাছিয়া, হোমনা, কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ব্যংক কর্মকর্তা। কবি ও গবেষক এনাম আনন্দ’র জন্মদিনে পত্রিকার পক্ষ থেকে সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট