1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

শপথের দরকার নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

মব কালচার থেকে সরে এসে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশ গড়া যায় না, বরং এতে অগ্রযাত্রা ব্যাহত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মব কালচার প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা মব করছেন, তাদের সেখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। এই সংস্কৃতি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে।

তিনি বলেন, সবাইকে দায় দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে এগোতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, তার দায় দায়িত্ব তাদের নিজেদের ওপরই বর্তাবে।

সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে এ্যানি বলেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিল উত্থাপন হবে। তার ভাষায়, হ্যাঁ এর আলাদা করে শপথের প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এটিই জুলাই সনদ।

তিনি আরও বলেন, যেখানে না ভোট হয়েছে, সেখানে না ভোট অনুযায়ী পার্লামেন্টে বিষয়টি উত্থাপন হবে, আলোচনা হবে। নোট অব ডিসেন্ট যেখানে দেওয়া হয়েছে, সেগুলোও নির্ধারিত প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে। এ বিষয়ে আইনবিদরা ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশ গঠনের প্রশ্নে মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ইস্যুতে বিরোধিতা করার অবস্থান থেকে সরে আসা উচিত। দেশটাকে এগিয়ে নিতে হলে আন্তরিকতার সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক মো এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট