1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

পুরুষ কোন মানুষ নয় –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে
পুরুষ মানুষ খুব কমই অসুখে মরে।
তার মৃত্যু আসে অন্য পথে—
চুপচাপ, শব্দহীন, একদম নিরবে।
কেউ জানে না, কেউ দেখে না
কেউ শোনেও না।
পুরুষ সাক্ষী হয়ে থাকে
পুরুষ হওয়ার জন্য।
সে প্রতিদিন একটু একটু করে মরে
সংসারের হিসাবের খাতায়,
দায়িত্বের ভারে ঝুঁকে পড়া কাঁধে,
অপূর্ণ স্বপ্নের গোপন কবরস্থানে।
তার শরীর সুস্থ থাকে,
কিন্তু ভেতরের মানুষটা
অযত্নে ক্ষয়ে যেতে থাকে।
পুরুষ মানুষ কাঁদে না—
এই বাক্যটাই তার সবচেয়ে বড় রোগ।
তাই সে চোখের জল গিলে ফেলে,
রাতের বুকে চাপা দীর্ঘশ্বাস রেখে দেয়।
দিনের আলোয় হাসে,
সব ঠিক আছে এমন অভিনয় করে,
আর গভীর রাতে
নিজের সঙ্গেই যুদ্ধ করে।
বাইরে থেকে তাকে শক্ত দেখায়,
ভরসার মানুষ মনে হয়।
কিন্তু কেউ দেখে না
তার ভেতরে ঢেউ তোলা দুশ্চিন্তার সমুদ্র,
কেউ শোনে না
তার নীরব হতাশার চিৎকার।
সে নিজের কষ্টের নাম দেয় দায়িত্ব,
নিজের ভাঙনের নাম দেয় পুরুষত্ব।
কারণ তার শেখা—
পরিবার আগে,
নিজে পরে… বা আদৌ নয়।
এভাবেই পুরুষ মানুষ বেঁচে থাকে,
আর প্রতিদিন একটু একটু করে
নিজের ভেতরেই
মরে যেতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট