1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বদলে যায় মানুষ –রেহানা খন্দকার

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে
বদলে যায় মানুষ, বদলে যায় জীবনের হিসাব, মিলাতে পারছি অংকের সমস্যাগুলো।
সরলতা জটিলতার সৃষ্টি করে ভীষণ রকম কষ্টের ভেতর।
তোমার অবহেলা আমাকে ভীষণ পুড়ায় !
হিরোশিমা না গাছার চেয়ে তীব্র দহন আমার আত্মাকে পুড়িয়ে ছাই করে দেয়।
নক্ষত্রের অগ্নি বলয়ে চিত্ত পোড়ানো গন্ধ ছড়িয়ে পড়ে চারিপাশ।
হৃদপিণ্ডের দেয়াল ঝাঁঝরা হয়ে রক্তের স্রোতে ভেসে যাচ্ছে পুরো পৃথিবী আমার।
তবুও বলবো তুমি ভালো থেকো,
তোমার স্মৃতিরা উড়ে যাক নির্মল বাতাসে।
নীলিমা ছুঁয়ে আকাশে লিখো কবিতা।
সুখের সাগরে ভাসাও তোমার নৌযান।
তিরতির করে বয়ে যাক তোমার স্বর্গতরী।
নক্ষত্রের অলিগলিতে ঝুলে আছে তোমার অবহেলার নিগূঢ় প্রতীকি!
বাতাস জানে আমার নিঃশ্বাস নিতে কতোটা কষ্ট!
ফুলের ঘ্রাণ শুঁকে শুঁকে জীবন টা পাড় করে দিও,সুখের নেশায় বদলে যায়, পৃথিবীর মানুষ গুলো।
যেন ঋতু বদলের উপমায়।
সুখের সাম্রাজ্য লিখে দিলাম তোমার নামে,সুখের পায়রা হয়ে থেকো!
কোন অনুশোচনা কিংবা কোন অভিমান তোমার বেসামাল হৃদয়ে ছেঁড়া ঘুড়ি হয়ে উড়ে যাবো।
উড়ে উড়ে ক্লান্ত ঘুড়ি যেমন আঁটকে থাকে বৃক্ষের শাখায়!
আমি নাহয় অপ্রাপ্তি আর অবহেলা নিয়ে হিমায়িত হবো যুগের পুরনো নিয়মে।
প্রজাপতি রঙিন পাখা নেড়ে অভিনন্দন জানাবে তোমায়!
আর লাল গালিচা সম্বর্ধনায় এগিয়ে যাও জীবনের পথে পথে।
ভালো থেকো এমনি করেই!
রেখা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট