1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

একটা মনের মানুষের খোঁজে –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে
মনের মতো মানুষ যদি পাশে থাকে,
তাহলে চার দেয়াল অপ্রয়োজনীয় হয়ে যায়।
ইট–সিমেন্টে বানানো ঘর নয়,
একটু ডাক, একটু অপেক্ষা,
এক কাপ চায়ের উষ্ণতাই তখন ঠিকানা হয়ে ওঠে।
যেখানে যত্ন আছে,
সেখানে ছাদ ভেঙে পড়লেও ভয় থাকে না।
রাত নামলে যদি কেউ বলে—
“খেয়েছো তো?”
তাহলেই অন্ধকারে আলো জ্বলে যায়।
বৃষ্টির দিনে ভেজা বারান্দা নয়,
ভালোবাসার দু’ফোঁটা শব্দই যথেষ্ট।
মনের মানুষ থাকলে
ক্লান্ত শরীর মাথা রাখার জায়গা পায়,
হাহাকারগুলো নিঃশব্দে ঘুমিয়ে পড়ে।
কেউ যদি কষ্ট বুঝে চুপ করে পাশে বসে থাকে,
তখন একা থাকার সব সংজ্ঞা মিথ্যে হয়ে যায়।
ঘর আসলে দেয়ালে বাঁধা নয়,
ঘর মানে নিরাপদ এক হৃদয়।
যেখানে ফিরে এলে প্রশ্ন নেই, অভিযোগ নেই,
শুধু একটু যত্ন, একটু বিশ্বাস।
তাই তো বলি—
মনের মতো মানুষ আর যত্নের হাত থাকলে,
ঠিকানা ছাড়া জীবনও
ভীষণ সুন্দরভাবে বাসযোগ্য হয়ে ওঠে।
অথচ আফসোস আমার এমন একটা মানুষ
হয়ে উঠেনি!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট