1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম”

বিচার হবে তো? –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

এ-ই যে তুমি প্রতিনিয়ত
খুন করছো আমায়,
সদ্য অঙ্কুরিত আমার মন,
ধীরে ধীরে বেড়ে ওঠা আবেগ,
ভালো লাগার অনুভূতি,
ভেঙে টুকরো টুকরো করছো
বিচার হবে তো তার?

স্বপ্নিল আকাশটাকে
কালো মেঘে ঢেকে দিতে
আপ্রাণ চেষ্টা করছো,
প্রবল স্রোতে ভাসিয়ে দিতে চাইছো আমার চাপা অনুরাগ,
বিচার হবে তো তার?

সকালের সূর্য রশ্মি যেমন
শিশির বিন্দুকে আলতো ছুঁয়ে
প্রকাশ করে তার ভালোবাসা
তেমনই,
তেমনি আমার বলাকা মন
নিরবিচ্ছিন্ন ভাবে ছুটে চলে
তোমার উষ্ণ আলিঙ্গনের প্রত্যাশায়।
তোমাকে কাছে পাবার
আজন্ম তেষ্টা মেটাতে
ব্যাকুল অপেক্ষা
দু’ পায়ে পিষ্ট করে এগিয়ে যা-ও
সম্মুখে,
এ-তো অবজ্ঞা, এ-তো অবহেলার
বিচার হবে তো ?
বিচার হবে তো ?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট