
মানব মনের বৈচিত্রতা বিস্ময়কর!
বহুবিধ চিন্তনে ব্যক্ত হয় পন্ডশ্রম,
কখন কোনখানে নিমগ্ন হয় চিন্তার
নিশীথ অবগাহন,পূর্বে প্রকাশ্যে অক্ষম।
উদ্বেগ,বিক্ষুপ্ততা সংযমের অনাদিক্য
কোনো পর্বে আনে অশান্তি দুর্ভোগ,
নিজস্ব আস্থা বিশ্বাস অনিস্বীকার্য
দৃঢ়তা,শক্ত-কঠিন ইচ্ছায় সুখভোগ।
ভেসে গিয়েছে সব,হারিয়ে গিয়েছে
প্রাণশক্তি,চারিধার খাঁ খাঁ মরুদ্যান–
শূন্য থেকে শুরু হবে অঙ্কুরোদগম
এটাই আত্মবিশ্বাস ও আস্থার সোপান।
আত্মবিশ্বাস জীবনে অবশ্যম্ভাবী গুপ্তধন
নিশি অভয়ারণ্যে সঙ্গী নিগূঢ় আস্থা-সুজন,
ধোঁয়াসে আঁধার নিঃশ্বাসে ছায়া ফেলে
আত্মস্থ বিশ্বাস-আস্থা সন্ধিতে জড়ায় দুজন।
সময়মণি সংলাপ করতে- করতে চলে
পরিবর্তন-এ চারিধার জগৎ জীবনে–
স্থিরতা,নিষ্কর্মা,নির্বুদ্ধিতার পয়গাম
পরিবর্তিত প্রক্রিয়ায় সামঞ্জস্য জ্ঞানে।