1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

মনোহরগঞ্জে ছাত্রদল কর্মীর বাবাকে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অটোরিকশা উপহার

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নরপাইয়া গ্রামের, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল কর্মী নাহিদের পরিবারকে বেটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছে জাতীয়তাবাদী হাসনাবাদ ইউনিয়ন প্রবাসী ফোরাম। বুধবার বিকেলে হাসনাবাদ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল মান্নান চেয়ারম্যানের                   সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, আবদুল মুনাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, প্রবাসী ফোরামের উপদেষ্টা মিলন আলমগীর। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মিজানুর রহমান। উল্লেখ গত ফেব্রুয়ারি মাসে লাকসামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন ছাত্রদল কর্মী নাহিদ। জানা যায় নাহিদ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করে প্রবাসী ফোরাম। জাতীয়তাবাদী হাসনাবাদ ইউনিয়ন প্রবাসী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন দেনিস বলেন সকল মানবিক কাজে সবার আগে আমরা এগিয়ে থাকবো ইনশাআল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট