1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে দুই শিশু নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর, নিহত ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পূবাইল বাজার রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় এক নারী দুই শিশুসহ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের সঙ্গে থাকা একটি পার্টস(ব্যাগ) পাওয়া যায় সেখানে। তাতে পাওয়া ভোটার আইডি কার্ডে নারীর নাম হাফেজা খাতুন মালা, পিতা মোজাম্মেল হক নাম উল্লেখ রয়েছে। সে কার্ড অনুযায়ী ওই নারীর বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকায়। নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা জানান, পূবাইল বাজার রেলগেটের অদূরে এক নারী দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছে ও আইনগত প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট