1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মুন্সীগঞ্জে ছিনতাইয়ের জন্য অটোরিকশা চালককে হত্যা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইয়ের জন্য ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অটোরিকশা চালক সোহেল রানাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সেই সাথে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার মো. শিমুল (৩৫), মো. আলাউদ্দিন (৩৩) এবং মো. ফারুক (৩৬)। শনিবার (৩১ জানুয়ারি) জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, হত্যার শিকার সোহেল রানা এবং আসামিরা সবাই পেশায় অটোরিকশা চালক। তার পূর্ব পরিচিত ছিল। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় আসামি আলাউদ্দিন ও তার এক সহযোগী ইকুরিয়া থেকে মাওয়ায় ঘুরতে যাওয়ার কথা বলে সোহেলের অটোরিকশাটি ভাড়া নেয়। পথে আব্দুল্লাহপুর থেকে শিমুল নামে আরও একজন তাদের সঙ্গে যোগ দেয়। তারা ঘোরাঘুরি করে ফেরার পথে হাঁসাড়া আলমপুর আন্ডারপাসের কাছে নির্জন স্থানে অটোরিকশা থামিয়ে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে তার মরদেহ গুম করার জন্য সেতুর নিচে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। পরের দিন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি সেতুর নিচ থেকে সোহেলেল মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, জিজ্ঞাসাবাদের আসামিরা স্বীকার করেছেন অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য সোহেলকে হত্যা করা হয়েছে। এছাড়া অটোরিকশাটি আসামি ফারুকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর এক পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট