1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী ফরিদ উল্লাহ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. আনোয়ার উল্লাহ (এফসিএমএ)। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন ও সাবেক ছাত্রনেতা মোঃ আবদুর রহমান লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জরুরী সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ হুমায়ুন কবির পন্ডিত, সহকারী অধ্যাপক মোঃ আবুল খায়ের, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক মোঃ আবদুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি আবুল খায়ের, ঝলম উওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, যুবদল সভাপতি মোঃ আবদুল জলিল মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জন্টু, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়র আহসান উল্লাহ, মোঃ এরশাদ হোসেন, বাবুল পন্ডিত, শাহাদাত হোসেন, বিএনপি নেতা আবুল হাশেম, যুবদল নেতা মাহবুবুর রহমান মাহবুব, মোঃ জসীম উদ্দিনসহ শিক্ষক, ছাত্র-ছাত্র ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট