1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

ঈদ ও কেনাকাটা–ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

রোজার শেষ ভাগে
ভুগছে সবে, ঈদের জ্বরে।
মন তাই রয় না ঘরে।
কেনাকাটার তরে,
শত-শত দোকান ঘুরে।
সকাল থেকে শুরু করে
রাত ১২টার পরে
হেলে-দুলে, ফিরে ঘরে।
হাসি মুখে, বেজায় সুখে।
কেউ আবার কষ্ট বুকে।
পছন্দের পণ্য
কম বাজেটের জন্য
কিনতে না পেরে
কান্না করে মনের দুখে।

পুরুষ মরে,
মরুর বুকে, দুখে দুখে,
সংসারের সুখের তরে,
নতুন পোশাক নাহি পরে।

বউ তার শপিংমলে
হাজার হাজার পুরুষের ঢলে।
এদোকান ওদোকান করে
খুঁজতে খুঁজতে সূর্য ডুলে
অস্তাচলে।
নামাজ রোযা গেছে চলে।
দোকানীর সাথে ইফতার করে।
নামাজ হবে ঈদের পরে।
এখন শুধু শপিং করে।
পাঁচশত এর পণ্য
পাঁচ হাজারে কিনেই ধন্য।
বুক ফুলিয়ে ফিরে ঘরে।
আমায় ঠকায় !
আছে কোনো বাপের ছেলে ?
ঘুমের ঘরে, হিসেব করে।
জিতছে সে, বেজায় করে।
রইলো কিছু মনের ভুলে ?
কখন যে রাত পোহাবে?
আবার যে যেতে হবে।

আবার ঈদের আগে
মেয়ের বাড়ি, নতুন পোশাক,
সেমাই, চিনি
বাবার চোখে ঝরে পানি।
না দিলে আড়ং
জামাই এড়মং এড়মং।
কন্যার জামাই
ঈদে তার আইফোন চাই।
কন্যার বাপের ঘুম নাই।
কিডনি বেঁচে দিলো তাই।
এমন ঈদ কেন চাই ?

ঈদ হলো রোযাদারের
প্রতিদান মহারাজের।
সারা মাস রোযা রেখে,
খুশি মনে গিয়ে, ঈদের মাঠে
প্রভুর প্রতিদানের আশে,
তুলি দুইহাত,করি মোনাজাত।
দয়াময় ক্ষমাশীল
দিবেন যে নাজাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট