1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

তবুও পরিবর্তন হওক –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
হে আরশের মালিক—
আমাকে বদলে দিন।
আমাকে ততটাই বদলে দিন—
যতটা বদলালে
মানুষের প্রতি আমার দুর্বলতা
আর আমার শিরায় শিরায় বিষ হয়ে ছড়াবে না।
মানুষের একটি হাসি
আমার সারাদিন ঠিক করে দিক—
এমন ক্ষমতা আর তাদের হাতে দিতে চাই না।
আবার একটি অবহেলায়
রাতভর ঘুমহীন হয়ে পড়ি—
এই অসহায়ত্ব থেকেও মুক্তি চাই।
হে রব,
আমি মানুষকে ভালোবাসতে চাই,
কিন্তু নিজের দামের বিনিময়ে নয়।
আমি পাশে দাঁড়াতে চাই,
কিন্তু বারবার একা হয়ে পড়ার শর্তে নয়।
আমার নীরবতাকে যেন
কেউ দুর্বলতা ভেবে ব্যবহার করতে না পারে।
আমাকে এমন মন দিন
যে মন কাঁদবে, কিন্তু ভেঙে পড়বে না।
ক্ষমা করবে, কিন্তু ভুলে যাবে না।
ভরসা রাখবে, কিন্তু অন্ধ হবে না।
মানুষের কথায়
আমার আত্মমর্যাদা যেন নড়ে না যায়,
প্রশংসায় যেন অহংকার না জন্মায়,
আর অবহেলায় যেন নিজেকে
তুচ্ছ মনে না হয়।
হে মহান কারিগর দয়াময় রব
আমার পরিবর্তন হোক শান্ত,
কঠিন, কিন্তু মানবিক।
দুর্বল নয়—সংবেদনশীল,
নির্ভরশীল নয়—বিশ্বাসী।
আপনার ওপর ভরসা রেখে
মানুষের মোহ থেকে মুক্ত হতে চাই।
কারণ মানুষ বদলায়,
কিন্তু আপনি কখনো বদলান না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট