1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

ভালোবাসার চল্লিশটি বসন্ত __মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
এই শহরটাকে ভালোবেসেই
কাটিয়ে দিলাম চল্লিশটি বসন্ত।
শালিকের ডানায় ভোরের রোদ এসে পড়ে জানালায়,
নিস্তব্ধ ছায়ায় ঘুমিয়ে থাকে ক্লান্ত বিকেল,
হাসনাহেনার গন্ধে ভেসে যায় হেমন্তের শেষ আয়োজন।
আমি দেখি চোখ তুলে—
পিচঢালা রাস্তায় ফেলে আসা পদচিহ্ন,
হাওয়ায় মিশে থাকা নামহীন আত্মাদের গল্প।
তবু কি এই শহর আমাকে চিনতে পেরেছে?
আমি তো রোজ নিজের ছায়া ছুঁয়ে ফিরেছি,
রেললাইনের ধারে বসে শুনেছি শব্দহীন ট্রেনের হুইসেল।
হয়তো শহর জানে না—
আমার শিরায় বহমান এক ব্যথার নদী,
যে নদী নিঃশব্দে মিশে যায় শহরের অতল নীরবতায়।
পলাশ ফুলের মতো দগদগে লাল,
তবু স্মৃতির মতো শীতল হয়ে পড়ে থাকে।
এই শহরের প্রতিটি ইটের গায়ে আঁকা আছে
আমার জীবনের কথা—
অনামিকা কষ্টের ছবি।
তবুও কি শহর আমাকে ভালোবেসেছে?
চুপচাপ দাঁড়িয়ে থেকেছি ভাঙা ঘাটের ধারে,
যেখানে বৃষ্টিতে ভিজে গিয়েছিল
আমার শৈশবের শেষ কবিতার পৃষ্ঠা।
তুমি কি দেখেছো?
সন্ধ্যা নামলে বাতিগুলো কি নিঃসঙ্গ হয়ে জ্বলে?
তুলসী পাতার ঘ্রাণ মিশে যায় বাতাসে,
আমার শরীরে জমে থাকা পুরনো দিনের জ্বরের মতো
যে জ্বরে আমি পুড়েছি, নীরবে… বারবার।
স্মৃতির কুয়াশায় আজও ভেসে আসে—
ক্লান্ত দুপুরের রোদে ফুটপাতে শুয়ে থাকা ছেলেটা,
খোলা আকাশের নিচে তার চোখে জমে থাকা স্বপ্ন,
যে স্বপ্ন আমিও দেখতাম— হয়তো,
নদীর জলে ভাসা দূরের পালতোলা নৌকোয়।
চল্লিশটি বসন্ত!
এই শহর কি জানে— কতটা নিঃশব্দে কেটে গেছে?
রাতের শেষে উঠে আসে যে নতুন সকাল,
সে সকাল কি আমাকে আর ডাক পাঠায়?
তবু আমি হাঁটি,
চেনা গলির ভেতর থেকে মায়াবী আলো ছুঁয়ে—
যেন শহর আমাকে একটিবার শুধুই বলে—
“আমি তোমার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট