1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে- মনোহরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে আয়োজিত ডে-নাইট শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিনয়ঘর উত্তরপাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফউদ্দিন মাহমুদ লিটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নাথেরপেটুয়া ডিগ্রী কলেজ’র এডহক কমিটির সভাপতি জহিরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি ও বিএনপি নেতা আবুল কাশেম চৌধুরী, আহসান উল্লাহ, মিজানুর রহমান দুলাল, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবদল সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নুরুল কবির নুরুন্নবী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ। ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন আজিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো’র স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো অত্যন্ত বিনয়ী, প্রচারবিমুখ ও নিরাহংকারী ব্যক্তি ছিলেন। একজন অরাজনীতিক ব্যক্তি হিসেবে তার প্রতি মানুষের ভালোবাসা ছিল বিরল। তিনি একজন সফল ক্রীড়া সংগঠন ছিলেন। আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই, সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। দেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পিছনের তার অবদান অনস্বীকার্য।
উক্ত ফাইনাল খেলায় স্থানীয় গনিপুর আদর্শ ক্লাব-পাটিয়ালা আলোর প্রদীপ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সামছুল আলম সোহাগ ও আরিফুর রহমান এবং মনোজ্ঞ ধারাভাষ্য প্রদান করেন মোঃ রাতিন চৌধুরী। ফাইনাল খেলা উদ্বোধনপূর্ব আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মুনাযাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট