1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ইসকন নিষিদ্ধের দাবিতে মনোহরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুর ইসলাম আলিফকে হত্যা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে মনোহরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়।
মাওঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ শাখার সেক্রেটারি মাওলানা আহমদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান, দপ্তর সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ ফরায়েজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা সেক্রেটারি হেলাল মাহমুদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, হাসনাবাদ ইউনিয়ন নেতা মাওলানা শামছুজ্জামান, বাইশগাঁও ইউনিয়ন নেতা মাওলানা হোসাইন, সরসপুর ইউনিয়ন নেতা মাওলানা আব্দুল কাদের, লক্ষনপুর ইউনিয়ন নেতা মাওলানা ওমর ফারুক, নাথেরপেটুয়া ইউনিয়ন নেতা মাওলানা বেলায়েত, বিপুলাসার ইউনিয়ন নেতা মাওলানা নজির আহমেদ, উত্তরহাওলা ইউনিয়ন নেতা মাওলানা বাহা উদ্দিন তারেক, ঝলম দক্ষিণ ইউনিয়ন নেতা মাওলানা খোরশেদ আলম ফাহিম, হাফেজ মহি উদ্দিন, মাওলানা নাছির উদ্দিনসহ প্রমুখ।
বিক্ষোভ সভায় বক্তারা উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুর ইসলাম আলিফকে হত্যাকারীর ফাঁসি, ইসকন নিষিদ্ধ ও প্রথম আলো নিষিদ্ধের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট