1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

কুমিল্লায় বাসার গ্রিল কেটে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

কুমিল্লা নগরীর একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ আড়াই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় কুমিল্লা নগরীর কান্দির পাড় ইসলামী ব্যাংক গলির ডক্টরস ল্যাব বিল্ডিং নামের একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি লাকসাম উপজেলার আমদুয়ার এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী জামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে সপরিবারে আমরা পারিবারিক ট্যুরে ঘুরতে যাই। বাসায় ফিরে আসি রাত ৯টার দিকে। বাসায় তালা খুলে কক্ষে প্রবেশ করে দেখি আমাদের শয়নকক্ষের আলমারি ভাঙা। বাসার জানালার গ্রিল কাটা। সবকিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আমার স্ত্রী গয়নার বাক্স খুলে দেখে ১ তোলা স্বর্ণও নেই। ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমার ছোট ছেলের জমানো দেড় লাখ টাকাসহ মোট আড়াই লাখের মতো টাকা ছিল আলমারিতে। সবকিছু নিয়ে গেছে বলেই ডুকরে কেঁদে ওঠেন তিনি।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে লুট হওয়া ওই বাসায় গিয়ে দেখা যায়, সবকিছু এলোমেলো। ভবনটির তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের ওই বাসাটির উত্তর-পূর্ব কোণের কক্ষের জানালার গ্রিলের দুটি শিক কাটা। আলমারির দরজা ভাঙা। কাপড়চোপড় এলোমেলো হয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মামলা করবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট