1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

গভীর রাতে ঢাকা ছেড়েছেন চরমোনাই পীর

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

দীর্ঘ নাটকীয়তা ও আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে থাকা বা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার বাদ জুমা রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ জানান, বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের বিষয়ে দলের অবস্থান ও নির্বাচনী কৌশল আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি বলেন, ‘সমঝোতার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।’ তবে এ বৈঠকে সশরীরে থাকছেন না দলটির আমির মুফতী রেজাউল করীম।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে যখন আইডিইবি মিলনায়তনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন চলছিল, তখন ইসলামী আন্দোলনের আমির ঢাকাতেই অবস্থান করছিলেন। তবে জোটের পক্ষ থেকে ২৫৩টি আসনের প্রার্থিতা ঘোষণা করায় রাজনৈতিক সম্পর্কে চরম শীতলতা তৈরি হয়। এর পরপরই তিনি গভীর রাতে বরিশালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বর্তমানে তিনি বরিশালে অবস্থান করছেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনলাইনে বা টেলিফোনে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। এ সময় দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট