1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

সহসাই ফিরছেন না মৌসুমী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

সহসাই অভিনয়ে ফেরা হচ্ছে না ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা আরিফা জামান মৌসুমীর। কারণ দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকায় থাকছেন। আপাতত দেশে ফেরার সম্ভাবনাও নেই। তাই বড় পর্দায় তার ভক্তরা দেখা পাচ্ছেন না প্রিয় নায়িকার। এদিকে গতকাল মৌসুমীর ৫১তম জন্মদিন ছিল।  জন্মদিনও তাই এবারো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই উদ্‌যাপন করেছেন। তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই তার। জানা গেছে, গেল বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা। মূলত স্থায়ী আবাসন গড়ার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে গিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন এ নায়িকা। জন্মদিন উপলক্ষে মৌসুমী বলেন, জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা ছিল আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই। তাই মেয়েকেই সময় দিয়েছি। তবে সানী এবং ছেলে
ফারদিনকে ভীষণ মিস করছি। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও বেশি ভালো লাগার হয়ে উঠতো। মৌসুমীর জন্মদিন উপলক্ষে চিত্রনায়ক ওমর সানী বলেন, কাজ শেষ করে দেশে ফিরবেন মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও ভীষণ খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট