1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

বাসায় চুরির ঘটনায় থানায় জিডি ওমর সানীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

চলচ্চিত্র নায়ক ওমর সানীর বাসা থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার সকালে ওমর সানীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে ওমর সানী জানান, ঘটনার ওই দিন সকালে মর্নিং ওয়াকে বের হন তিনি। মর্নিং ওয়াক শেষে বাড়িতে ঢুকেই বুঝতে পারেন বেশকিছু মূল্যবান জিনিস, নগদ অর্থ খোয়া গেছে তার।

বাড়িতে চুরির প্রসঙ্গে তিনি বলেন, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরলে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে।

তিনি বলেন, আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা, অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও নেই।

বাসায় চুরির ঘটনায় ওই দিনই ভাটারা থানায় জিডি করেন সানী। অজ্ঞাতনামা চোরদের দ্রুত খুঁজে পেতে চুরি যাওয়া তিন ফোনের আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দিয়েছেন এ অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট