1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

কুমিল্লায় টয়লেট থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ওই  শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১১)। ওই কিশোর মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামে এবং স্থানীয় খোরশেদ আলমের একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। ওই ছাত্র পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দিলে তারা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এদিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবার দাবি করছেন, ছেলেটিকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ছেলের শরীরের কোমরসহ বিভিন্ন স্থানে থেতলানোর মতো কালো দাগ দেখা যায়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ছেলেটি আত্মহত্যা করেছে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নজির আহমেদ বলেন, ছেলেটি দুপুর ২ টায় ওয়াশরুমে গিয়েছিল। অনেক খোঁজার পর রাত ৮ টায় জানতে পারে ছেলেটি বাথরুমে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী বলছেন, একটি শিক্ষার্থী ৫ থেকে ৬ ঘণ্টা নিখোঁজ অথচ এটা মাদ্রাসা শিক্ষকদের কারো নজরে পরলো না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে সাথে সাথে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত আপনাদের জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট