1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

টাঙ্গাইলে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে সদর উপজেলা ও শহর জামায়াতের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়দুল্লাহ।

টাঙ্গাইল শহর জামায়াতের আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আহসান হাবীব ইমরোজ, জেলা শাখার নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা শাখার সেক্রেটারি হুমায়ুন কবীর প্রমুখ।

 

এতে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার আমির আহসান হাবীব মাসুদ। এসময় জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একই সাথে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট