1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

একজন “মুগ্ধ” র গল্প –কূজন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
পিপাসায় দিয়ে গেলে এই শ্রাবনে মিছিলে কতো বিস্কিট আর জল
মিটায়েছে অচেনা বন্ধুরা খানিক ক্ষুধা আর তিয়াস পেয়েছে রসের অতল
পানি লাগবে পানি?
বিস্কিট নিন বিস্কিট!
মুগ্ধের আমন্ত্রণে অনেকে দিয়েছে মিছিলে সারা
কেউবা আবার শ্লোগানে শ্লোগানে দিশেহারা
শুভ্র সতেজ সদা হাসি মুখ ওই তরুণ
বোনে আগামীর স্বপ্ন একা বেহতারিন
স্পধীর্ত তারুণ্য আর অহংকার
বিজয়ের গান গায় ওযে অলঙ্কার
প্রতিশোধ বোঝেনা
বৈষম্য চেনেনা
সীমানা মানেনা
বাঁধা বোঝেনা
সেতো এলো এই শ্রাবণে
মুক্তির গান গায় আনমনে ।
অনুপম হাসি আর সাহসের মিশ্রণে
বুক ভরা উচ্ছ্বাস পানি বিতরণে
পানি লাগবে পানি
পানি লাগবে পানি
ছোটে মিছিলে মিছিলে
সেই উচ্ছাস কেড়ে নিলে
বুলেটে বিদ্ধ করে দিলে
কি তুমি পেলে হে দানব
কি তুমি নিলে হে মানব
শুধুই লজ্জ্বায় রাঙালে
দিবা রাতের শ্লোগানে মিছিলে।
তাকিয়ে রয় অবাক অশ্রুজলে
বোকা হয় পৃথিবী তপ্ত অনলে
কে বলে ” মুগ্ধ ” মরে
“মুগ্ধ” জেগে থাকে অন্তরে
লাল লাল রক্তের আবীরে
তোমাকে স্মরি কলিজার ভেতরে
জেগে থাকো “মুগ্ধ” চিরকাল
পানি লাগবে পানি ডেকো আমাদের অনন্তকাল
স্যালুট তোমাকে স্যালুট “মুগ্ধ”
বাতিঘর দিক আলো স্নিগ্ধ।।
২১-০৮-২০২৪
উৎসর্গঃ শহীদ মুগ্ধ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট