1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সড়কে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো আইনজীবীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

কুমিল্লা নগরীতে সড়কে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে নোয়াব মিয়া সর্দারের ছেলে।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাগিনা তানিম  জানান, সোহরাব হোসেন সোহাগ সোমবার দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলায় কে. আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রেখে বাইরে আসলে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ বাড়ি নিয়ে আসেন।কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি  বলেন, আইনজীবী সোহরাব হোসেন সোহাগকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভুইয়া  বলেন, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি খুব ভদ্র ও বিনয়ী ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকা প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট