1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

অমানিশা কেটে যাক, আলো আসুক ফিরে-মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

মাগো আমায় পিছু ডাকিস না
যাচ্ছি আমি যুদ্ধে
জীবন দিয়ে করবো যুদ্ধ
বৈষম্যে’র বিরুদ্ধে।

বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে
দেশটা স্বাধীন হলো
এখন আমি সোচ্চার হলে
রাজাকার কেন বলো?

স্বাধীন দেশে চাইতে গেলে
আমার অধিকার
তবে কেন শুনতে হবে
আমি রাজাকার।

আমার ভাইয়ের আমার বোনের
ঝরছে দেখো রক্ত
অধিকার আদায়ে নামছে তারা
থেকে অভুক্ত।

থাকতে হবে তাদের পাশে
দোয়া চাই মা তোর
আমি যেন ফিরতে পারি
সঙ্গে নিয়ে নতুন ভোর।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট