1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নিজেরে বিকাই —রাফেয়া বসরী রুপা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নিজেরে আমি বিকাই ,মানুষ বিক্রির হাঁটে
এই চাতুরি খেলায় নিয়োজিত বহু বছর ধরে,
যখন চারিদিকে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম
তখনও এখানে দর হাঁকাহাঁকি হয় মানুষের শ্রম।

কাকডাকা ভোর হতেই অপেক্ষায় থাকি-
কখন হবো বিক্রি
জীর্নশীর্ণ দেহ নিয়ে পেটের দায়ে সারাদিন খাঁটি
তবুও সভ্য সমাজের বঞ্চনা আমাদের নিত্যদিনের সাথি ।
খরতাপে বেলা ওঠা হতে ডোবা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি,
কখনো মহাজন বলে আমরা নাকি কাজে ফাঁকি দিয়ে চলি ।

তবুও নিজেরে বিকাই,মানুষ বিক্রির হাঁটে
পেটের দায়, তাই লোকের কথায় হতাশ হওয়া কি যায়?
উর্দ্ধগতিতে বাড়ছে সবকিছুর দাম
শুধু সঠিক মূল্য নেই গরীব মানুষের শ্রম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট