1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

প্রহেলিকা –ফরিদা পারভীন দিবা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে
আমার ভিতরের প্রশ্নগুুলো আমায় প্রশ্ন করে, আমার কাছে উত্তর চায়,
কোথায় কোন্ কাজে ভুল ছিলো আমার কোথায় আমার পরাজয়?
ঠিক ভুলের হিসেব মেলাতে গিয়ে দেখি সবই নাট্যমঞ্চের অভিনয়,
চিরাচরিত নিয়মের বাইরে গেলেই
জীবন হয়ে যায় গ্লানীময়।
প্রশ্নগুলো প্রশ্ন করে চিরাচরিত নিয়মে তো প্রাকৃতিক বায়ু বয়,
তারপরেও কেনো বৈদ্যুতিক বায়ূর এতো প্রয়োজন হয়?
চিরাচরিত রূপে জ্বালানো প্রদীপে আলোকিত হতো বসতবাটি বনবনানী,
তবু কেনো চারিদিকে এতো রকমের
বৈদ্যতিক আলোর ঝলকানি?
বিশাল আকাশ জুড়ে পাখি ওড়ে বেড়ায়
মনের আনন্দে,
তবু কেনো খাঁচায় বন্দি করে রাখে
পাখির জীবন কাটে নিরানন্দে?
চিরাচরিত প্রাকৃতিক নিয়মের বাইরে তো কতকিছুই ঘটছে,
তবে আমার বেলায় কেনো চক্ষুশূলতা কেনো এতো হীনতা করছে?
নুতন কোনকিছুকে মেনে নিতে পারে না সমাজ ধিক্কার দেয় রোজ,
কয়দিন পরেই আবার সেই নুতনে ডুব দিতে করছে তাকে খোঁজ।
অনেক প্রশ্নের উত্তর জানা আছে তবু বলতে পারি না,
শুধু মনকে বলি মনরে তুই হেরে যাবি না।
আমি মানি না কোন গ্লানী মানিনা কোন পরাজয়,
নিয়মের বাইরে গিয়ে চলবো আমি যা তে আমার ভালো হয়।
সৎপথে চলবো সৎকর্ম করবো অসহায়ের সহায় হয়ে করবো উপকার,
আমার দ্বারা হবেনা কভু কারো কোন ক্ষতি এটাই আমার অহংকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট