1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

তুমি আসবে বলে — শাহরিয়ার মাহমুদ ছামির

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

তুমি আসবে বলে,হ্যাঁ তুমি আসবে বলে
গোলাপের কলিটি আজও তো ফুটেনি,
তুমি আসবে বলে
শান্ত হয়েছে সেই খরস্রোতা তটিনী ।

তুমি আসবে বলে
সেই কৃষ্ণচূড়া গাছ আজও রঙিন হয়ে সাজে,
তুমি আসবে বলে
পাখিদের গান আজও সুমধুর সুরে বাজে ।

তুমি আসবে বলে
বিবর্ণ বিকেল আজও রঙিন রঙিন লাগে,
তুমি আসবে বলে
মনের মাঝে এখনো হাজারো স্বপ্ন জাগে ।

তুমি আসবে বলে
বর্ষায় এখনো ঝরে অঝোর ধারায় বৃষ্টি,
তুমি আসবে বলে
নতুন করে সেজেছে আবারো সৃষ্টি ।

তুমি আসবে বলে
হয়নি ধরা অন্য কারো হাত,
তুমি আসবে বলে
জেগে থাকি এখনো প্রতিটি রাত ।

তুমি আসবে বলে
হয়নি দেখা এখনো পূর্ণিমার চাঁদ,
তুমি আসবে বলে
ছুটে চলি আজও,হয়ে আমি উন্মাদ ।

তুমি আসবে বলে
লিখে যায় আজও, হাজারো প্রেমের কবিতা,
তুমি আসবে বলে
শূণ্যের মাঝে,আজও খুঁজি পূর্ণতা ।

তুমি আসবে বলে
আঁধারের বুক চিরে,সূর্যটা উঠে জ্বলে,
আজও এক কবি, চেয়ে আছে পথের দিকে
শুধু তুমি আসবে বলে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট