1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সমকামী দুই যুবকের বিয়ে, অতঃপর..

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে সমকামী বিয়ের অভিযোগে এনায়েত উল্লাহ (২৫) ও সবুজ হোসেন (২৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নে হরিহরনগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত এনায়েত উল্লাহ হরিহননগর গ্রামের আব্দুল মজিদের ছেলে ও  সবুজ হোসেন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, এনায়েত উল্লাহ বিবাহিত পুরুষ এবং সংসার জীবনে তার তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমের এক পর্যায়ে তারা দেড় মাস আগে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে এনায়ে উল্লাহর স্ত্রী রাগ করে তার বাবার বাড়িতে চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েত উল্লাহ তার স্ত্রী সবুজকে সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং তারা রাতে অবস্থান করছিলেন। এরপর এনায়েত উল্লাহ’র আগের স্ত্রী ও তার ভাই এবং গ্রামের লোকজন সাথে নিয়ে তার শ্বশুরবাড়ি হরিয়াননগর গ্রামে উপস্থিত হন। পরে গ্রামবাসীর সহযোগিতায় দুজনকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দেয়।

   খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এনায়েত উল্লাহ ও সবুজকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেয়।
এ ব্যাপারে এনায়েত উল্লাহর স্ত্রী বলেন, প্রায় রাতে আমার স্বামী বাইরে থাকতো। আমি জিজ্ঞেস করলে উত্তরে বলতো, আমি যেখানেই থাকি তাতে তোর কী। আমাকে মাঝে মাঝে মারধর করত। বিষয়টি আমার শ্বশুরকে জানালেও তিনিও ছেলের পক্ষ নেন। আমার স্বামী আর একটা বিয়ে করেছিল সেটি পরিবারের সবাই জানতো। তবে সেটি সবুজের সঙ্গে কিনা আমি জানতাম না। পরে জানতে পারি। তবে কেউ আমার পাশে ছিল না।কুশাডাঙ্গা গ্রামবাসী বলেন, সবুজ পুরুষ হলেও সে মেয়েদের মতো চলাফেরা করে। বিভিন্ন বিয়ে বাড়িতে নাচ-গান করে। এছাড়াও কয়েক বছর আগে তার একটি বিয়েও হয়। কিন্তু কয়েক মাস পর তার বউ তাকে ছেড়ে চলে যায়। এখন সে নাচ-গান এবং পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক করা তার প্রধান কাজ।

হরিয়রনগর গ্রামবাসী জানায়, ঘটনাটি বড় স্পর্শকাতর। কারণ এনায়েত উল্লাহ স্ত্রী এবং তিন বছরের এক সন্তান থাকা সত্ত্বেও কেন একজন পুরুষের সাথে সম্পর্ক করেছে সেটা আমাদের জানা নেই। সবুজের সাথে সম্পর্কের জের ধরে সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহারসহ মারধরের ঘটনা পর্যন্ত ঘটায়।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, ঘটনাটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করার পর থানা হেফাজতে নেয়া হয়েছে। সেই সাথে দুই যুবককে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট