1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

সিলেটে ‘নো হেলমেট, নো ফুয়েল’ স্লোগানে মাঠে পুলিশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

মোটরসাইকেল আরোহীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নো হেলমেট, নো ফুয়েল’ প্রচারণা কার্যক্রম শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। ঝুঁকি কমাতে বাইক চালনার সময় হেলমেট পরিধান করানো, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে রবিবার সকাল থেকে মহানগর এলাকায় এ কার্যক্রম শুরু করেছে পুলিশ। সকাল ১১টায় মহানগরের চৌহাট্টা পয়েন্টে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন এসএমপি কমিশনার মো. জাকির হোসেন খান (পিপিএম)।

এসময় পুলিশ কমিশনার সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালনার পরামর্শ দেন। বিশেষ করে মোটরসাইকেলচালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে বলেন তিনি। এছাড়া যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখা এবং উল্টোপথে যাত্রা ও যত্রতত্র যানবাহন পার্কিং না করার আহবান জানান এসএমপি কমিশনার।

পরে মহানগরের আম্বরখানা, চৌকিদেখি, সুবহানীঘাট, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুলসহ বিভিন্ন পয়েন্ট, সড়ক  এবং পেট্রল পাম্পে এ কার্যক্রম চালায় ট্রাফিক পুলিশ। এসময় বিভিন্ন যানবাহন ও পেট্রল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ স্লোগান-সম্বলিত স্টিকার এবং ফেস্টুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের পেট্রল না দিতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা প্রদান করে পুলিশ। এছাড়া আইন মেনে যানবাহন চালনাকারীদের খাবারের বক্স উপহার দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট