1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

চাঁদের দূরবর্তী অংশে চীনের মহাকাশযানের সফল অবতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৬৬১ বার পড়া হয়েছে

চাঁদে চালকবিহীন একটি নভোযান সফলভাবে অবতরণের দাবি করেছে চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চাঁদের ‍দূরবর্তী অংশে অবতরণ করেছে চীন নির্মিত চেইঞ্জ-৬ নামের ওই মহাকাশযানটি। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টা নাগাদ চন্দ্রপৃষ্ঠের অদূরের পোল-আইটকেন নামক অববাহিকায় অবতরণ করে চীনের ওই বিশেষ যান।

চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রকে উদ্বৃত করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিহাসে এবারই প্রথম পোল অববাহিকায় অবতরণ করেছে চীন নির্মিত ওই চন্দ্রযান। এবারের মিশনের উদ্দেশ হচ্ছে ওই অঞ্চল থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহ করা। এরপর ৩ মে পৃথিবীর পথে রওনা হবে এই মহাকাশযানটি। চীনা মহাকাশ বিজ্ঞানীরা চাঁদের পোল অববাহিকার প্রাচীন পাথরের ওপর গবেষণা চালানোর লক্ষ্যে একটি সফল মিশনের পথে রয়েছে বলেও দাবি বেইজিংয়ের।

 

তবে চীনের মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের নতুন এই এলাকায় নভোযানটি অবতরণ করাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। কারণ ওই স্থানে যানটির সঙ্গে যোগাযোগ রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছিল। এর আগে ২০১৯ সালে চেইঞ্জ-৪ নামের একটি আকাশযান চাঁদে পাঠিয়েছিল চীন। সূত্র: বিবিসিরয়টার্স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট