1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
আকাশে তাকিয়ে থাকি,
কতটা সুখে আছো তাই দেখি।
মনের অগ্নিগর্ভে কতটা প্রদীপ জ্বলে,
চেয়ে দেখি, কতটা স্বপ্ন গেছে পুড়ে।
ছন্দের তালে বাজে আর নূপুর,
আমার দিনটা অশ্রুভেজা দুপুর।
মনের আকাঙ্ক্ষাগুলো হয়েছে ভূমিহীন,
উপেক্ষার স্মৃতি লুকিয়ে ভোর হয় দিন।
আজও হয়তো ভ্যালেন্টাইনস ডে তে
তোমার হাত ফুল স্পর্শ করে,
আমার আপন সময় গেছে যে মরে।
তুমি কি কখনও আমায় মনে করো?
তুমিও কি আমার মতো আকাশ দেখো?
মাঝে মাঝে তোমাকে ভীষণ জানতে ইচ্ছা করে,
তুমি হয়তো ভীষণ ভালো আছো, প্রেমঘুড়ি উড়ে।
আমি একাই থাকতে চাই,
কফি হাতে খুঁজি আপন আমাতে কেউ নাই।
তবুও কেন বারবার আকাশে তাকাই ?
নাকি আমার আমাকে হারিয়ে
অপেক্ষার মানচিত্র আঁকায় ?
১৭/১০/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট