1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান (শুভ)-এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ‘শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’। গতকাল ০১ আগস্ট ২০২৬ তারিখে পাবনার সন্তান এই মেধাবী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মুখপাত্র অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সম্মানিত সদস্য অধ্যাপক গোলাম মওলা এবং হাফিজুর রহমান হান্নান মীর।

অনুষ্ঠানকালে সংগঠনের মহাসচিব মুঠোফোনে যুক্ত হয়ে বলেন, “মানবতার কল্যাণে আমাদের মানবিক কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।”

এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগ চিকিৎসা সহায়তায় সার্বিক সহযোগিতা করার জন্য সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, “মানবসেবাই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সবার সম্মিলিত সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে, ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট